টেক ডেন্টালের এই বিশেষ অনুষ্ঠানটি কেবল একটি সাধারণ আয়োজন ছিল না। এটি ছিল আমাদের যাত্রার এক আবেগঘন এবং অনুপ্রেরণাদায়ক অধ্যায়। অনুষ্ঠানটির শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটি শান্ত ও সুন্দর পরিবেশ তৈরি হয়। এরপর আমাদের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ মেহনাজ হোসেন প্রীতি চমৎকার উপস্থাপনার মাধ্যমে নতুন ২ জন ডাক্তার এবং ১ জন এইসআরকে ফুল দিয়ে করে নেওয়ার হয়, অন্যদিকে আমাদের প্রিয় কিছু সহকর্মীকে বিদায় জানানোর ক্ষণ—সব মিলিয়ে এই ধরনের আয়োজনগুলো আমাদের সবার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।
টেক ডেন্টালের সংক্ষিপ্ত পরিচিতি
এরপর সক্ষেপ উপস্থাপনার মাধ্যমে সবার সামনে টেক ডেন্টালের অর্জনগুলোকে তুলে ধরেন হয়
২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ‘টেক ডেন্টাল’ আধুনিক প্রযুক্তি এবং চিকিৎসাবিজ্ঞানের নিখুঁত সমন্বয়ে রোগীদের বিশ্বস্ত ডেন্টাল সেবা প্রদান করে আসছে। বর্তমানে ঢাকা শহরের ৪টি কৌশলগত স্থান—মিরপুর, উত্তরা, বাড্ডা এবং যাত্রাবাড়ীতে আমাদের শাখাগুলোর কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। মেডিকেল ডিরেক্টর প্রফেসর ডা. নাফিস উদ্দিন চৌধুরী-র সুযোগ্য নেতৃত্বে ১০ জনেরও বেশি বিএমডিসি নিবন্ধিত দক্ষ ডেন্টাল সার্জন এবং মোট ৪০ জন অভিজ্ঞ করপোরেট ও ক্লিনিক্যাল স্টাফ নিয়ে আমাদের এই সুবৃহৎ টিম কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ৫০ হাজারের বেশি সফল চিকিৎসার অভিজ্ঞতা, গুগল ম্যাপে ২,০০০+ সন্তুষ্ট রোগীর রিভিউ এবং WHO-নির্দেশিত ৪-ধাপের স্টেরিলাইজেশন ব্যবস্থার মাধ্যমে টেক ডেন্টাল আজ আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
নতুনদের বরণ ও ওটি ক্লিনিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আজকের আয়োজনের সবচেয়ে আনন্দের অংশ ছিল নতুনদের বরণ এবং পুরস্কার বিতরণী পর্ব। আমাদের পরিবারে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন নতুন দুই ডাক্তার এবং নতুন এইচআর। মেডিকেল ডিরেক্টর প্রফেসর ডা. নাফিস উদ্দিন চৌধুরীর হাত থেকে ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। সাথে প্রত্যেকে নিজ নিজ তাদের পরিচয় প্রদান করে ।


এর পাশাপাশি, ডেন্টাল চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সেফটি, ইনফেকশন কন্ট্রোল এবং ওটি (Operation Theater)-র নিখুঁত পরিচ্ছন্নতা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। রোগীর স্বাস্থ্য সুরক্ষা এবং WHO-নির্দেশিত মানদণ্ড বজায় রাখতে ক্লিনিককে সবসময় জীবাণুমুক্ত, পরিপাটি ও গোছানো রাখার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখেই ডেন্টাল অ্যাসিস্ট্যান্টদের মধ্যে ‘বেস্ট ওটি রুম ক্লিনলিনেস’ (OT Cleanliness Competition) বা সবচেয়ে পরিচ্ছন্ন ওটি রুম রাখার একটি বিশেষ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় বিজয়ী সেরা ৩ জন নিবেদিতপ্রাণ ডেন্টাল অ্যাসিস্ট্যান্টকে আমাদের সম্মানিত সিইও স্যারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

এই স্বীকৃতি কেবল তাদের কাজের স্পৃহাই বাড়িয়ে দেয়নি, বরং আমাদের পুরো টিমের মধ্যে সর্বোচ্চ হাইজিন ও পরিচ্ছন্নতার প্রতি নিষ্ঠা বজায় রাখার সংস্কৃতিকে আরও দৃঢ় করেছে।
আবেগঘন বিদায় সংবর্ধনা ও স্মৃতিরচারণ
তবে অনুষ্ঠানটির সবচেয়ে স্পর্শকাতর ও আবেগঘন মুহূর্ত ছিল বিদায় পর্ব। আমাদের সাবেক এইচআর জাইমা ম্যাডাম এবং অত্যন্ত প্রিয় সিনিয়র ডেন্টাল সার্জন ডক্টর আফসানা হক জ্যোতি ম্যামকে আজ আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এই অংশে বিদায়ী এইচআর ম্যাম এবং ডা. আফসানা হক জ্যোতি ম্যাম মঞ্চে এসে তাদের অনুভূতি ব্যক্ত করেন
এবং টেক ডেন্টালের সাথে কাটানো সুন্দর দিনগুলোর স্মৃতিচারণ করেন। তাদের সাথে কাজ করার প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষণীয় ও দারুণ ছিল।
এরপর আমাদের সহকর্মীদের মধ্য থেকে ডা. আয়েশা সিদ্দিকা (সিরিয়র ডেন্টাল সার্জন, মিরপুর শাখা) ,ডা. সায়েরা তাবাসসুম এলমি (ডেন্টাল সার্জন, মিরপুর শাখা ) , ডা. সাইমা (ডেন্টাল সার্জন, মিরপুর শাখা ) , ডা. আফসানা মিম (ডেন্টাল সার্জন, যাত্রাবাড়ী শাখা ) , ডা. নিশি (ডেন্টাল সার্জন, বাড্ডা শাখা ) , মিজানুর রহমান (সিইও অ্যাসিস্ট্যান্ট , সামিউল বিশ্বাস (সিনিয়র ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ) , সাব্বির আহমেদ ( ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ) , সুমাইয়া ইসলাম , সুমি আক্তার (ডিএ) এবং ফরিদা আক্তার সুমি—সকলে বিদায়ী অতিথিদের উদ্দেশ্যে নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেন। বিদায়ী অতিথিদের স্মরণে একে একে সহকর্মীদের এই স্মৃতিচারণ পুরো পরিবেশকে বেশ আবেগপ্রবণ করে তোলে।
সমাপ্তি
শেষ আংশে আমাদের সম্মানিত মেডিকেল ডিরেক্টর স্যার এবং সিইও স্যার অত্যন্ত মূল্যবান ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যের শুরুতেই মেডিকেল ডিরেক্টর স্যার বিদায়ী চিকিৎসক ও সহকর্মীদের ভবিষ্যৎ কর্মজীবন ও সাফল্য কামনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি চিকিৎসা পেশার নৈতিকতা, রোগীদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাগত উৎকর্ষ সাধনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বিদায়ীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এরপর সিইও স্যার তার বক্তব্যে টেক ডেন্টালের আগামী দিনের সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা (Future Plan) সবার সামনে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, খুব শীঘ্রই আমরা আধুনিক প্রযুক্তির আরও উন্নত সংযোজন, যেমন—নিজস্ব এলাইনার ও জারকোনিয়া ল্যাব স্থাপন, মাইক্রোস্কোপিক ও লেজার ডেন্টিস্ট্রির ব্যাপক প্রসার এবং উন্নত ক্লিনিকাল ট্রেনিং ইউনিট গড়ে তোলার কাজ এগিয়ে নিচ্ছি। স্যারের এই দূরদর্শী পরিকল্পনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্য পুরো টিমের মধ্যে এক নতুন উদ্দীপনা ও কাজের স্পৃহা তৈরি করে।
পরিশেষে, স্যারদের দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্যে কেক কাটার মধ্য দিয়ে নতুনদের শুভকামনা এবং বিদায়ীদের প্রতি ভালোবাসা জানিয়ে এই বর্ণাঢ্য ও গোছানো অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
নতুনদের নিয়ে চলা আমাদের এই পথচলা আরও সুদূরপ্রসারী হোক এবং বিদায়ীরা যেখানেই থাকুন, তাদের জন্য রইল টেক ডেন্টাল পরিবারের পক্ষ থেকে অন্তরের গভীর থেকে অনেক শুভকামনা ও ভালোবাসা।










